বয়স বাড়লেই কি নিজেকে ভালোবাসা থেমে যায়?

লেখা: আব্দুল

আপনি কি খেয়াল করেছেন—অনেক মানুষ একটা নির্দিষ্ট বয়স পেরিয়ে গেলে আর নিজের খেয়াল রাখেন না?

মাঝবয়সে এসে তারা শুধুই কাজ আর সংসারের পেছনে ছুটেন। দিনের পর দিন পরিশ্রম করে যান, অথচ নিজের শরীর, চেহারা, মনের অবস্থা—সবকিছুকে ভুলে যান।
অনেকেই বলেন, “এখন এসব করে কী হবে?” — আসলেই?

হবে, অবশ্যই হবে।
নিজেকে ভালো রাখা, স্মার্ট থাকা, স্বাস্থ্যবান থাকা—বয়সের সাথে শেষ হয়ে যায় না।

অনেকেই ভয় পান—”মানুষ কী বলবে?”
“এই বয়সে এসব করলে লোকে হাসবে না তো?”
এই সমাজ আমাদের শিখিয়েছে যে একটি বয়সের পর আর নিজেকে গুছিয়ে রাখার দরকার নেই।
কিন্তু এটি একটি ভুল ধারণা

WHO (World Health Organization) বলছে, সুস্থ থাকার জন্য সব বয়সেই আত্ম-স্নেহ বা Self-care জরুরি।
American Psychological Association এর মতে, বয়স বাড়লে নিজের প্রতি অবহেলা মানসিক বিষণ্নতা ও হতাশা ডেকে আনে।

Mel Robbins বলেছেন:

“নিজেকে নতুনভাবে তৈরি করতে কখনো দেরি হয় না।”

নিজেকে গুছিয়ে রাখা, সুন্দর পোশাক পরা, স্বাস্থ্যবান থাকা আত্ম-মর্যাদা প্রকাশের অংশ।
এগুলো করার মধ্যে কোনো লজ্জা নেই। বরং এটি একটি সাহসিকতা।

তাই একবার নিজেকে প্রশ্ন করুন—
আপনি কি জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন, না শুধু টিকে আছেন?

আপনি গুরুত্বের দাবিদার। আপনি অধিকার রাখেন নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার—যেকোনো বয়সেই হোক।

আব্দুলের বার্তা:
এই বিষয়টি আমার মনে অনেক দিন ধরেই ছিল। অনেককে দেখেছি যারা বয়সের কারণে নিজেকে অবহেলা করেন। এটি ঠিক নয়। কথা বলুন, বোঝান, আর নিজেকে ভালোবাসুন।
আরো পড়ুন 👉
আপনি কি ভালো আছেন? বর্তমান প্রজন্মের মানসিক স্বাস্থ্য


Comments

One response to “বয়স বাড়লেই কি নিজেকে ভালোবাসা থেমে যায়?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *