কিছু কিছু রান্না আছে, যেগুলো প্রথম খাওয়ার পর থেকেই মাথার ভেতর ঘুরতে থাকে। অনেক দিন পর হঠাৎ রান্নাঘরে ঢুকলে মনে পড়ে—
“আচ্ছা, ওই আলু ভাজিটা আবার বানানো যায় না?”
এই গুঁড়া আলু মসলা ভাজি ঠিক তেমনই একটা রান্না।
আমি প্রথম এই ভাজিটা খেয়েছিলাম Tangail-এ, যখন আমি Textile Engineering পড়ছিলাম। তখন জীবনটা ছিল ক্লাস, অ্যাসাইনমেন্ট আর deadlines-এ ভর্তি। দিনের শেষে একমাত্র শান্তি ছিল—ভাত আর ঘরের রান্না। আমাদের কাজের বুয়া একদিন এই আলু ভাজিটা বানিয়েছিল।
কোনো ঝোল নেই, কোনো fancy ব্যাপার না—কিন্তু এক কামড়েই মনে হয়েছিল, “এই জিনিসটা আলাদা।”
সেই দিন থেকেই এই ভাজি আমার সাথে রয়ে গেছে। সময়ের সাথে সাথে একটু একটু করে নিজের মতো করে বদলেছি, improvise করেছি—কিন্তু মূল জিনিসটা একই রেখেছি।
গুঁড়া আলু মানে কী?
এই রান্নার নায়ক হচ্ছে Bogurar গুঁড়া আলু।
আলুগুলো আকারে খুব ছোট, গোল গোল—এই জন্যই নাম গুঁড়া আলু।
এই আলুর একটা আলাদা মাটির গন্ধ আছে, আর খোসাসহ রান্না করলে flavour কয়েক ধাপ বেড়ে যায়।
👉 তাই এখানে একটা কঠিন নিয়ম:
খোসা ছাড়ানো যাবে না।
এই ভাজিটা কেন আলাদা?
- কোনো ঝোল নেই
- মসলা কম, কিন্তু স্বাদ গাঢ়
- আলু আলাদা করে boil করা হয় না
- ভাজতে ভাজতেই আলু সেদ্ধ হয়
- পুরো রান্নাটা ধৈর্যের পরীক্ষা নেয়
এইটাই এর charm।
কী কী লাগবে (simple, nothing fancy)
- গুঁড়া আলু – আধা কেজি
- পেঁয়াজ – ১টা বড়
- আদা বাটা – ১ চা চামচ
- রসুন বাটা – ১ চা চামচ
- জিরা গুঁড়া – অল্প
- ধনিয়া গুঁড়া – অল্প
- লবণ – স্বাদমতো
- কাঁচা মরিচ – ৩–৪টা
- তেল
- পানি – খুব অল্প (এইটা মনে রাখবেন)
রান্না শুরু করার আগে ছোট্ট টিপস
এই রান্নায় সবচেয়ে দরকারি দুইটা জিনিস:
👉 মাঝারি আঁচ
👉 ধৈর্য
তাড়াহুড়ো করলে এই ভাজি আপনাকে মাফ করবে না 😄
রান্নার গল্প (step by step)
প্রথমে গুঁড়া আলুগুলো ভালো করে ধুয়ে নিন। খোসা ছাড়াবেন না—এইটাই আসল beauty।
কড়াইতে তেল গরম করে পেঁয়াজ দিন। পেঁয়াজকে সময় দিন। হালকা বাদামি না হলে কিন্তু flavour আসবে না।
এবার দিন আদা–রসুন বাটা, সাথে জিরা আর ধনিয়া গুঁড়া।
আধা কাপ পানি দিয়ে লবণ দিন।
মসলাটা ভালো করে কষান, যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে।
এখন আসল কাজ—
আলুগুলো কড়াইতে দিয়ে দিন। কোনো পানি নয়।
মাঝারি আঁচে প্রায় ১০ মিনিট ভাজুন।
এরপর এক কাপ পানি দিন, ঢাকনা দিয়ে ৫ মিনিট রেখে দিন।
ঢাকনা খুলে আবার ভাজা শুরু করুন।
নিচে যাতে না পুড়ে যায়, তাই বারবার নাড়তে থাকুন।
এই ভাজা + ঢেকে রাখা + আবার ভাজা—এই খেলাতেই আলু আস্তে আস্তে সেদ্ধ হবে।
আলু যখন half boil, তখন ৩–৪টা কাঁচা মরিচ ছুড়ে দিন কড়াইতে।
আর একটু ভাজুন।
যখন দেখবেন কোনো ঝোল নেই, আলু গাঢ় রঙের, শুকনো শুকনো—তখনই শেষ।
কিছু কমন ভুল (আমি নিজেও করেছি)
- বেশি পানি দিলে আলু ভেঙে যাবে
- আঁচ বেশি হলে নিচে পুড়ে যাবে
- নেড়ে না দিলে কড়াই রাগ করবে 😄
কীভাবে খাবেন?
গরম গরম ভাত।
পাশে এই গুঁড়া আলু ভাজি।
আর কিছু দরকার নেই।
সত্যি কথা বলতে, এই ভাজি থাকলে ভাত কম রান্না করাই উচিত—না হলে প্লেট ভরে ভরে খেয়ে ফেলবেন।
শেষ কথা
এই গুঁড়া আলু মসলা ভাজি আমার কাছে শুধু একটা রেসিপি না।
এটা Tangail-এর একটা সময়, একটা রান্নাঘর, আর কিছু শান্ত মুহূর্ত।
আপনার ঘরেও একদিন বানিয়ে দেখুন।
Try at home—trust me, you won’t regret. 🌶️🍲
The Potato Fry That Stuck With Me Like First Love — Gura Alu Masala Bhaji
Some dishes don’t just feed you.
They stay with you.
This gura alu masala bhaji is one of those.
I first tasted it in Tangail, during my student days when I was studying Textile Engineering. Life back then was busy—classes, assignments, constant deadlines. At the end of the day, the only real comfort was rice and a simple home-cooked meal.
One evening, our house help cooked this potato bhaji.
No gravy. No fancy spices. Nothing flashy.
Just potatoes, masala, and patience.
One bite—and I knew this wasn’t an ordinary aloo bhaji.
That taste stayed in my head. Years passed, but the memory didn’t. Over time, I recreated it, adjusted it slightly, improvised here and there—but I made sure the soul of the dish stayed exactly the same.
What Is Gura Alu?
The star of this recipe is Bogurar gura alu.
These potatoes are very small, round, and full of earthy flavor. That’s why they’re called gura alu (tiny potatoes). They’re meant to be cooked with the skin on—that’s where the deep color and rustic taste come from.
So one strict rule here:
👉 Do not peel the potatoes.
Why This Bhaji Is Different
- No gravy at all
- Very minimal spices
- Potatoes are not boiled separately
- They cook slowly while being fried
- Requires patience more than ingredients
That’s the beauty of it.
Ingredients (Simple & Honest)
- Gura alu (small potatoes) – ½ kg
- Onion – 1 large, sliced
- Ginger paste – 1 tsp
- Garlic paste – 1 tsp
- Cumin powder – a little
- Coriander powder – a little
- Salt – to taste
- Green chilies – 3–4
- Oil – as needed
- Water – very limited (important!)
Before You Start – A Small Note
This dish asks for two things:
medium heat and patience.
Rush it, and it will punish you 😄
How I Cook It (The Real Way)
Wash the potatoes well. Keep the skin on.
Heat oil in a pan and add the onions. Let them turn nicely brown—this step builds the base flavor, so don’t hurry.
Add ginger-garlic paste, cumin, and coriander powder. Pour in about half a cup of water, add salt, and cook the masala well until oil starts separating.
Now add the potatoes.
Do not add water.
Fry them on medium heat for about 10 minutes.
Then add one cup of water, cover, and let it cook for 5 minutes.
Uncover and start frying again. Keep stirring so nothing burns at the bottom.
This cycle—frying, covering, frying again—is where the magic happens.
The potatoes slowly cook through while frying, not boiling.
When the potatoes are half done, add the green chilies.
Keep frying until there’s no liquid left, the color turns deep and dark, and everything looks dry and beautifully coated with masala.
That’s it.
Common Mistakes (I’ve Made Them Too)
- Too much water → potatoes break
- High heat → burns at the bottom
- Not stirring → the pan gets angry
How to Eat It
Hot steamed rice.
This bhaji on the side.
Nothing else needed.
Honestly, if you’re making this—cook less rice.
It’s very easy to finish the whole plate without realizing 😄
Final Words
This gura alu masala bhaji is more than a recipe for me.
It’s a memory from Tangail.
A small kitchen.
A quiet evening.
And the comfort only simple food can give.
Try it at home.
Trust me—you won’t regret it. 🍲🌶️

Leave a Reply