কিছু কিছু রান্না আছে, যেগুলো শুধু পেট ভরানোর জন্য না সাথে একটা সময়, একটা জায়গা, একটা অনুভূতি নিয়েও আসে।
Umrah করতে গিয়ে Saudi-তে থাকাকালীন একটা জিনিস বারবার চোখে পড়ত—Chicken Kabsa। প্রায় সব জায়গাতেই, মানুষজন কী স্বাভাবিকভাবে, কী আনন্দ নিয়ে খাচ্ছে।
সত্যি কথা বলতে, প্রথমবার খেয়ে মনে হয়েছিল এটা তো শুধু rice আর chicken না, এর মধ্যে একটা আলাদা গন্ধ, আলাদা warmth আছে। তখনই মনে হয়েছিল, দেশে ফিরে একবার নিজে চেষ্টা করবো।
এইটা সেই প্রথম চেষ্টা। একদম নিজের মতো করে, একটু আন্দাজে, একটু অনুভূতি দিয়ে।
কেন এই Kabsa আমার জন্য আলাদা
এই রান্নাটা কোনো perfect recipe follow করে করা না।
এটা একটা memory recreate করার চেষ্টা।
Saudi থেকে আনা Kabsa masala এইটা পুরো রান্নার heart বলা যায়।
ওই এক চামচ মসলার গন্ধেই মনে হচ্ছিল, আবার সেই জায়গায় ফিরে গেছি।
উপকরণ (Ingredients)
- মুরগি – প্রায় ১.৫ কেজি (৪ পিস করে কাটা)
- বাসমতি চাল – ৩ কাপ (ভালো করে ধুয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখা)
- পেঁয়াজ – ২টা (কুচি)
- টমেটো – ৪টা (প্রতিটা ৪ টুকরা)
- ক্যাপসিকাম – ১টা
- শিমলা মরিচ – ৪টা
- আদা + রসুন বাটা – ২ চা চামচ
- Kabsa masala – ১.৫ চা চামচ (Saudi থেকে আনা)
- তেল বা ঘি – আন্দাজ মতো
- লবণ – স্বাদমতো
- কিসমিস – সামান্য
রান্নার আগে কিছু কথা
Kabsa আসলে ধৈর্যের রান্না।
এখানে প্রতিটা জিনিস ধীরে ধীরে cook হতে দিতে হয় বিশেষ করে onion আর tomato।
আর একটা জিনিস পানির পরিমাণ ঠিক রাখা খুব জরুরি।
চাল দেয়ার পর পানি যেন ঠিক দুই আঙুল বেশি থাকে, এইটা maintain করলেই rice আলাদা আলাদা হবে।
রান্নার ধাপ (Step-by-Step)
প্রথমে বাসমতি চাল ভালো করে ধুয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন।
এই ভিজিয়ে রাখাটা খুব গুরুত্বপূর্ণ চাল ফুলে উঠে, রান্না সুন্দর হয়।
এরপর pressure cooker-এ তেল বা ঘি গরম করে পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিন।
একদম brown না নরম আর হালকা সোনালি হলেই যথেষ্ট।
এবার টমেটো আর কিছু ক্যাপসিকাম দিয়ে দিন।
এই ধাপে একটু সময় দিন টমেটো গলে যাওয়া পর্যন্ত ভুনতে হবে।
এইটাই gravy’র base তৈরি করে।
এরপর আদা-রসুন বাটা আর Kabsa masala দিন।
মসলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নেড়ে নিন।
এই সময়েই সেই Saudi flavourটা আসতে শুরু করবে।
লবণ দিয়ে দিন আন্দাজ মতো।
এখন মুরগির টুকরাগুলো দিয়ে ১০ মিনিট ভালো করে ভুনুন।
এই ভুনা ধাপটা খুব গুরুত্বপূর্ণ এখানেই chicken flavour lock হয়ে যায়।
তারপর ৮ কাপ গরম পানি দিন।
সবকিছু একটু নেড়ে pressure cooker বন্ধ করে দিন।
প্রায় ২০ মিনিট পর cooker খুললে দেখবেন chicken সুন্দর নরম হয়ে গেছে।
এবার ভিজানো চাল ঢেলে দিন।
হালকা করে নেড়ে চালগুলো chicken-এর নিচের দিকে সেট করে দিন।
পানির লেভেল চেক করুন চাল থেকে প্রায় ২ আঙুল ওপরে পানি থাকতে হবে।
প্রয়োজনে একটু কম বা বেশি করে adjust করুন।
আবার cooker বন্ধ করে ১৫ মিনিট রান্না করুন।
খুলে দেখবেন Kabsa প্রায় হয়ে গেছে।
এই সময় একদম নাড়াচাড়া করবেন না।
উপরে শিমলা মরিচ আর কিসমিস ছড়িয়ে দিন।
তারপর ঢাকনা দিয়ে চুলা বন্ধ করে কিছুক্ষণ রেখে দিন এইটা হলো “dum”।
এই dum-টাই আসল finishing touch।
সাধারণ ভুল ও সমাধান
চাল লেগে যাচ্ছে বা নরম হয়ে যাচ্ছে
→ পানি বেশি হয়ে গেছে
স্বাদ কম লাগছে
→ Kabsa masala বা লবণ adjust করতে হবে
চিকেন শক্ত লাগছে
→ ভুনা ঠিকমতো হয়নি বা সময় কম পেয়েছে
স্বাদ ঠিক করার টিপস
- শেষে একটু ঘি দিলে aroma অনেক বাড়ে
- spicy পছন্দ হলে কাঁচা মরিচ যোগ করতে পারেন
- tomato ভালোভাবে না গললে সেই depth আসবে না
পরিবেশন
গরম গরম পরিবেশন করলেই আসল মজা।
চাল আলাদা থাকবে, chicken juicy থাকবে এই balance-টাই Kabsa’র beauty।
চাইলেই পাশে হালকা salad বা yogurt রাখতে পারেন, কিন্তু একাই খেতেও একদম পরিপূর্ণ লাগে।
শেষ কথা
এই রান্নাটা perfect হোক বা না হোক আমার কাছে এটা special।
কারণ এর সাথে একটা সফর জড়িয়ে আছে, কিছু স্মৃতি জড়িয়ে আছে।
রান্না শেষ করে যখন ঢাকনা খুললাম, তখন মনে হচ্ছিল—
একটু হলেও সেই Saudi’র স্বাদ রান্নাঘরে চলে এসেছে।
আপনিও যদি কখনো চেষ্টা করেন, recipe ঠিক থাকুক বা একটু এদিক-ওদিক হোক—
নিজের মতো করে বানান।
কারণ আসল স্বাদটা আসে মনে থেকে।
My First Chicken Kabsa – From Umrah Memories to My Kitchen
There are some dishes that are not just about food they carry a time, a place, and a feeling with them.
During my Umrah journey in Saudi, one thing I kept noticing everywhere was Chicken Kabsa. People were enjoying it so naturally, so wholeheartedly.
Honestly, the first time I tasted it, I felt this is not just rice and chicken. There is something deeper in it, a warmth, a quiet richness. Right then I thought, when I return home, I will try making this myself.
This is that first attempt. Made in my own way, with a bit of अंदाज, and a lot of feeling.
Why This Kabsa Is Special to Me
This is not a perfectly measured recipe.
It’s more of an attempt to recreate a memory.
The Kabsa masala I brought from Saudi that’s really the heart of this dish.
That one spoon of spice brought back the entire experience for me.
Ingredients
- Chicken – about 1.5 kg (cut into 4 pieces)
- Basmati rice – 3 cups (washed well and soaked for 30 minutes)
- Onion – 2 (chopped)
- Tomato – 4 (each cut into 4 pieces)
- Capsicum – 1
- Bell peppers – 4
- Ginger + garlic paste – 2 teaspoons
- Kabsa masala – 1.5 teaspoons (brought from Saudi)
- Oil or ghee – as needed
- Salt – to taste
- Raisins – a small handful
Before You Start
Kabsa is a dish of patience.
You have to let each ingredient cook slowly especially the onions and tomatoes.
And one important thing water measurement matters a lot.
After adding the rice, the water should be about two fingers above the rice level. That balance makes all the difference.
Cooking Steps
First, wash the basmati rice well and soak it for 30 minutes.
This step helps the rice cook evenly and stay fluffy.
In a pressure cooker, heat oil or ghee and add the chopped onions.
Fry until they become soft and slightly golden not too brown.
Now add the tomatoes and some capsicum.
Take your time here let the tomatoes break down completely.
This creates the base of the dish.
Next, add the ginger-garlic paste and Kabsa masala.
Cook until the raw smell disappears.
This is where that signature Saudi aroma starts building.
Add salt according to taste.
Now add the chicken pieces and sauté for about 10 minutes.
This step is important it helps lock in the flavor of the chicken.
Then pour in 8 cups of hot water.
Give everything a gentle stir and close the pressure cooker.
After about 20 minutes, open the cooker.
The chicken should be soft and well-cooked by now.
Now add the soaked rice.
Gently mix and settle the rice underneath the chicken.
Check the water level it should be about two fingers above the rice.
Adjust if needed.
Close the cooker again and cook for another 15 minutes.
Once done, open it but do not stir.
At this stage, the Kabsa is almost ready.
Sprinkle bell peppers and raisins on top.
Then cover it again and let it sit on residual heat this is the “dum” stage.
This final resting step brings everything together beautifully.
Common Mistakes & Fixes
Rice becomes mushy
→ Too much water
Flavor feels weak
→ Adjust salt or Kabsa masala
Chicken feels tough
→ Not sautéed properly or undercooked
Taste Adjustment Tips
- A little ghee at the end enhances the aroma
- Add green chilies if you prefer more heat
- Make sure tomatoes are well cooked for deeper flavor
Serving
Serve it hot that’s when it tastes the best.
The rice should be separate, the chicken juicy that balance is what makes Kabsa special.
You can serve it with a light salad or yogurt, but honestly, it feels complete on its own.
Final Thoughts
This dish may not be perfect, but it is special to me.
Because it carries a journey, a memory.
When I opened the lid after cooking, it felt like—
a small part of Saudi had found its way into my kitchen.
If you ever try this, don’t worry about getting everything perfect.
Cook it your way.
Because the real flavor always comes from the heart.

Leave a Reply